জোকস

 প্রথম বন্ধু :আজ দারুণ একটা দিন গেল রে! সপ্তাহের প্রথম দিন, তার উপর তিন দিনের ছুটির পর অফিস খুলেছে। অথচ কোনো হর্ণ নেই, জ্যাম নেই এমনকি গাড়িতে ওঠার লাইনও নেই। দ্বিতীয় বন্ধু :তুই নিশ্চয়ই মিথ্যা বলছিস। এ হতেই পারে না। তুই কোথা থেকে কোথায় গেলি যে রাস্তা এতো ফাঁকা দেখলি? প্রথম বন্ধু :আমি কখন বললাম যে আমি কোথাও গেছি? আমিতো আজ বাসায়!  সারারাত এমনিতে গাড়ি চালিয়েছেন হাসান সাহেব। তার উপর ফেরির কাছাকাছি পৌঁছেই জানতে পারলেন ফেরি চরে আটকে গেছে। কাজেই পরবর্তী ফেরি পেতে পেতে কম করে হলেও ৩ ঘণ্টা অপেক্ষা করতে হবে। তাই হাসান সাহেব ঠিক করলেন এই ফাঁকে গাড়ির দরজা লক করে একটু ঘুমিয়ে নেবেন। গাড়ি লক করে শুয়ে পড়েছেন, ঠিক এমন সময় গাড়ির দরজায় ধাক্কা। দরজাটা খুলতেই একজন জিজ্ঞেস করলেন ‘আচ্ছা ভাই, কয়টা বাজে বলতে পারেন?’ হাসান সাহেব বিরক্ত হলেও ভদ্রভাবেই জানালেন যে, আটটা পাঁচ বাজে। কিছুক্ষণ পরেই আবার দরজায় ধাক্কা। দরজা খুলতেই ছোট একটি ছেলে জানতে চাইল, আংকেল, কয়টা বাজে, বলবেন একটু? খুবই বিরক্তির সাথে হাসান সাহেব জানালেন, আটটা বিশ বাজে। ছেলেটি বিদায় নেওয়ার পর আহসান সাহেব একটা কাগজের উপর বড় করে লিখলেন ‘এখন কয়টা বাজে আমি জানি না।’ লেখাটি টেপ দিয়ে গাড়ির কাঁচের সাথে সেঁটে দিয়ে আবারও ঘুমোনোর প্রস্তুতি নিলেন হাসান সাহেব। ঘুমিয়েই পড়েছেন প্রায়, এমন সময় আবার দরজায় ধাক্কা। ‘কী চাই?’ দরজা না খুলেই এবার প্রায় চেঁচিয়ে উঠলেন হাসান সাহেব। ‘এখন পৌনে নয়টা বাজে’- বাইরে থেকে গম্ভীর গলায় একজন জানিয়ে দিলেন।