পার্ক

নারী ক্ষমতায়নে পিছিয়ে থাকা এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ায় প্রথম নারী প্রেসিডেন্টের ইতিহাস গড়লেন ‘পার্ক জিউন— হি’। পার্ক’ই প্রথম অবিবাহিতা নারী প্রেসিডেন্ট, যিনি তার বাবার দীর্ঘ ৩০ বছরের একনায়ক শাসনামলের শেষে এশিয়ার বৃহত্তম অর্থনীতির নেতৃত্ব দিচ্ছেন। ক্ষমতাসীন নিউ ফ্রন্টিয়ার পার্টির প্রার্থী পার্ক’র নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, প্রধান বিরোধী দলীয় লিবারেল ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টি’র প্রার্থী মুন-জে-ইন। জাতীয় নির্বাচন কমিশনের মতে, গণনাকৃত ভোটের ৫১.৬ শতাংশ ভোট পেয়েছেন সাবেক সামরিক একনায়ক পার্ক চুং- হি’র কন্যা পার্ক জিউন-হি। অন্যদিকে ৪৮.৯ শতাংশ ভোট পেয়েছেন মুন জে-ইন। বিজয় ঘোষণার পরপর’ই পার্ক রাজধানী সিউলে উল্লসিত জনতার উদ্দেশে বলেন, ‘এ জয় আমার নয়, এ জয় আপনাদের, এ জয় দেশের সাধারণ জনগণের’। এ জয়ের মাধ্যমে আপনারা একটি নতুন যুগের জন্ম দিয়েছেন। আমি বিশ্বস্ততার সাথে আপনাদের এ অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো। সাবেক একনায়কের মেয়ে হিসেবে অবিবাহিতা পার্ক’কে নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনি পার্ক’কে দুর্ভাগা প্রিন্সেস হিসেবেও বিবেচনা করা হয়েছে। যার মা-বাবা দু’জনই আততায়ীর হাতে নিহত হয়েছেন। জীবনের গভীর এ ট্র্যাজেডির মধ্যেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।