বিভাগীয় কমিটির আহ্বানে কর্মবিরতির অংশ হিসাবে সুনামগঞ্জেও যানবাহন চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মবিরিতি চলবে। সিলেট, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, দিরাই, জামালগঞ্জ, তাহিরপুর বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজারসহ ১০টি রুটে বাস-মিনিবাসসহ সব ধরনের চার চাকার পরিবহণ চলাচল বন্ধ রয়েছে।
সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জসহ সিলেট বিভাগের সব জেলায় কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সডক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।
আরও পড়ুনঃ হাজীগঞ্জে দুই সন্তানের জনকের আত্মহত্যা
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহার উদ্দিন জানান, সংগঠনের বিভাগীয় কমিটির আহ্বানে এই কর্মবিরতি চলছে। সাত দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছে শ্রমিকরা। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে।
পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে সকাল থেকে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ইত্তেফাক/নূহু