কষ্টার্জিত জয় ম্যান সিটি ও আর্সেনালের বড় ব্যাবধানে জিতলো লিভারপুল

দুর্বল দু’টি দলের বিপক্ষে কষ্ট করে জিতলো ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দুই দল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। শনিবার নিজেদের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন দলটি ১-০ গোলে হারায় রিডিং রয়্যালসকে। অন্যদিকে কোচ আর্সেন ওয়েঙ্গারের দল অ্যাওয়ে ম্যাচে একই ব্যবধানে পরাজিত করে উইগান অ্যাথলেটিককে। বড় জয় পেয়েছে লিভারপুল। নিজেদের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে ৪-০ গোলে অল রেড দল হারায় ফুলহ্যামকে। ঘরের মাঠে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা রিডিংকে ১-০ গোলে হারিয়েছে ‘ব্লু মুন’ নামে পরিচিত ম্যান সিটি দল। শেষ বাঁশির কয়েক মুহূর্ত আগে ডেভিড সিলভার ক্রস থেকে হেড করে বর্তমান চ্যাম্পিয়নদের জয়সূচক গোলদাতা গ্যারেথ ব্যারি। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যান সিটি। সমান খেলায় ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আর্সেনাল একই ব্যবধানের জয় নিয়ে ফিরেছে উইগান অ্যাথলেটিকের মাঠ থেকে। অষ্টাদশ স্থানে থাকা উইগানের বিপক্ষে আর্সেনালকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেন মিকেল আর্তেতা, ৬০ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে। কোচ ব্রেন্ডন রজার্সের দল নিজেদের মাঠে ফুলহ্যাম ইউনাইটেডকে পেয়ে জ্বলে উঠেছে। খেলার আট মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন মার্টিন স্কারটেল। ৩৬ মিনিটে দ্বিতীয়বারের মতো গোলের দেখা পায় লিভারপুল। এবার গোল করেন ইংলিশ তারকা ফুটবলার স্টিফেন জেরার্ড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়া লিভারপুল দল বিপক্ষ দলকে কোন সুযোগ না দিয়েই ৫১ মিনিটে ব্যবধান আরো বাড়ায়। গোলটি করেন স্টিওয়ার্ট ডওনিং। ইনজুরি সময়ে লুইজ সুয়ারেজের গোল ফুলহ্যাম ইউনাইটেডের বুকে শেষ পেরেকটি ঠুঁকে দেয়। শনিবারের ফলাফল উইগান অ্যাথলেটিক ০ আর্সেনাল ১ ম্যানচেস্টার সিটি ১ রিডিং রয়্যালস ০ নিউক্যাসল ইউনাইটেড ১ কুইন্স পার্ক রেঞ্জার্স ০ সাউদাম্পটন ইউনাইটেড ০ স্যান্ডারল্যান্ড ১ টটেনহ্যাম হটস্পার ০ স্টোক সিটি ০ ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন ২ নরউইচ সিটি ১ ওয়েস্টহ্যাম ইউনাইটেড ১ এভারটন ২ লিভারপুল ৪ ফুলহ্যাম ০