রাগবিতে জে স্পোর্টস চ্যাম্পিয়ন

জে স্পোর্টস রাগবি একাডেমী নোভা ইলেক্ট্রনিক্স বিজয় দিবস রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে মুন্সিগঞ্জ জেলা দল। গত শনিবার ঢাকা ফিজিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে জে স্পোর্টস রাগবি একাডেমী ১-১ পয়েন্টে ড্রয়ের পর টাইব্রেকারে ১-০ পয়েন্টে মুন্সিগঞ্জ জেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এদিন উদ্বোধনী খেলায় মুন্সিগঞ্জ জেলা ৩২-১০ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে, মাদারটেক রাগবি দল ২৭-৫ পয়েন্টে ঢাকাকে, জে স্পোর্টস রাগবি একাডেমী ৩২-১০ পয়েন্টে ঢাকা জেলাকে, আজাদ স্পোর্টিং ক্লাব ৩৯-২০ পয়েন্টে ফ্লেইম বয়েজ রাগবি ক্লাবকে, জে স্পোর্টস রাগবি একাডেমী ২৭-১০ পয়েন্টে মাদারটেক রাগবি দলকে, মুন্সিগঞ্জ ৩৩-১০ পয়েন্টে ফ্লেইম বয়েজ রাগবি ক্লাবকে পরাজিত করে।