বগুড়ায় নারীর প্রতি সহিংসতা রোধ শীর্ষক কর্মশালা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
শনিবার বগুড়ায় ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা সিডিএলএস মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে আনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মঞ্জুর-ই-মওলার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন ও প্রবীণ সাংবাদিক যাহেদুর রহমান যাদু।