সুন্দরবন রক্ষায় যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
শরণখোলায় সুন্দরবন সংরক্ষণ এবং বনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবনজীবিকা সুরক্ষায় যুগোপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে পেশাজীবীরা র্যালি, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।গতকাল রবিবার উন্নয়ন সংস্থা নবলোক পরিচালিত উপজেলা পাবলিক পলিসি ফোরামের (ইউপিপিএফ) আয়োজনে এবং সুন্দরবনের বাওয়ালী, মৌয়ালী ও জেলেদের অংশগ্রহণে র্যালিটি রায়েন্দা পাঁচরাস্তা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ইউপিপিএফ’র সভাপতি ফরিদ খান মিন্টুর সভাপতিত্বে সমাবেশে অধ্যক্ষ আব্দুস ছাত্তার আকন, রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন এবং নবলোকের জেলা সমন্বয়কারী কিংকর সাহা বক্তব্য দেন।