নড়াইলে বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মোঃ নাজমুল ইসলাম মোল্লা ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আলমগীর হোসেন পেয়েছেন ৪৩ ভোট। কার্যকরী সভাপতি পদে আফসার উদ্দিন ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলীবদ্দিন পেয়েছেন ৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ দেলায়ার হোসেন ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।