বগুড়ায় ১৮ দলের গণবিক্ষোভ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৭
সরকারের দুর্নীতি, দুঃশাসন ও জনদুর্ভোগের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গণবিক্ষোভ সমাবেশ করেছে।
গতকাল রবিবার শহরের নবাববাড়ী সড়কে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শেষে গণবিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা জাগপার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোখলেছার রহমানসহ ১৮ দলীয় নেতৃবৃন্দ।