এনায়েতপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক ৩ সন্তানের জননীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক। এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান ও এলাকাবাসী জানায়, এনায়েতপুর থানার মুলকান্দি পূর্বপাড়া গ্রামের বখাটে সুলতান কারণে অকারণে স্ত্রী বিউটিকে (৩২) মারধর করতো। এ নিয়ে পারিবারিক কোন্দল চলছিল দীর্ঘদিন ধরে। শুক্রবার রাতে পাষণ্ড স্বামী বিউটিকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।