চৌগাছায় স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:০০
যশোরের চৌগাছায় স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক উপজেলা এ্যাডভোকেসি ওয়ার্কশপ গতকাল রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ওয়ার্কশপে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মল্লিক। বক্তব্য রাখেন, চৌগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক জয়নব খাতুন, ব্র্যাক এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, তবিবর রহমান খান, তোতা মিয়া, আলাউদ্দীন, সেলিম উদ্দীন, শাহীনুর রহমান শাহীন প্রমুখ।