পানির পুষ্টিগুণ না থাকলেও স্বাস্থ্যগুণ অনেক

পানির অপর নাম জীবন। এটা শুধু আক্ষরিক অর্থে নয়, পানি শরীরের জন্য অপরিহার্য। প্রতিদিন কমপক্ষে ৮ গ্ল¬াস পানি পান করা উচিত আমরা অনেকেই এটা জানি। এছাড়া পানি পানের উপকারিতাও কম বেশী জানি। বৈজ্ঞানিক তথ্য হচ্ছে পানি শরীরের জন্য শুধু প্রয়োজন তাই নয় পানি পানের উপকার অনেক বেশী। যদিও পানির ক্যালরি ভ্যালু একেবারেই নেই। পানিকে ওজন কমানোর যাদু হিসেবে আখ্যায়িত করা হয়। পানি আমাদের ক্ষুধা কমিয়ে দেয় এবং শরীরের জমা চর্বি বিপাকীয় কাজে সহায়তা করে এবং চর্বি জমতে দেয় না। পক্ষান্তরে যারা পানি কম পান করেন তাদের শরীরে অধিক চর্বি জমে। এছাড়া পর্যাপ্ত পানি পান না করলে কিডনি ভালোভাবে কাজ করতে পারে না। এমনকি যারা কম পানি পান করেন তাদের ইউরিন ফ্লো কম হওয়ার কারণে কিডনিতে পাথর জমতে পারে। পানি অন্যান্য স্বাস্থ্যকর দিকের মধ্যে রয়েছে, কোষ্ঠ-কাঠিন্য দূর করে, শরীরের হরমোনাল গ্রন্থির কার্যক্রমে উন্নতি ঘটায়, পিপাসা ত্বরান্বিত করে এবং ফ্লু্লইডের ভারসাম্য বজায় রাখে। এছাড়া পানি ত্বকের আদ্রতা রক্ষা করে ত্বকের কমনীয়তা ধরে রাখে। ফলে ত্বকে ভাঁজ পড়তে বিলম্ব হয়। তাই প্রতিদিন প্রচুর পানি পান করুন। সুস্থ থাকুন। মনে রাখতে হবে আমাদের শরীরের ৫৫ ভাগই পানি ও জলীয় অংশ। পর্যাপ্ত পানি পান না করা হলে শরীরের স্বাস্থ্য হানির পাশাপাশি শরীরের তরল অংশের ভারসাম্যতা নষ্ট হয়। তবে পানি যতই উপকারি হোক না কেন অবশ্যই বিশুদ্ধ পানি পান করবেন।