শিশু নাদিয়া বাঁচতে চায়
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:০২
শিশু নাদিয়া খাতুন (৬) দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছে। চিকিত্সক জরুরি ভিত্তিতে হার্টের অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছেন। এ বাবদ ৩ থেকে ৪ লাখ টাকা প্রয়োজন। তার দরিদ্র পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে তার মা সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: মিনারা বেগম, হিসাব নং-২১৯১২, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, পল্লবী শাখা, মিরপুর, ঢাকা। মোবাইল-০১৯২৮৭০৮৩২০।