ব্রাহ্মণবাড়িয়ায় ১১ হাজার টন চাল কিনবে সরকার

চলতি আমন সংগ্রহ মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় ১১ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার। জেলা খাদ্য অফিস সূত্র জানায়, আমন সংগ্রহের সময়সীমা ধরা হয়েছে ৯ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উপজেলাভিত্তিক ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ৪৪৭ মেট্রিক টন সিদ্ধ এবং ১০৩ মেট্রিক টন আতপ, সরাইল থেকে ১১৭৪ মেট্রিক টন সিদ্ধ, ১০৬ মেট্রিক টন আতপ, কসবা থেকে ১১১ মেট্রিক টন সিদ্ধ, ৯৪ মেট্রিক টন আতপ, নাসিরনগর থেকে ২২ মেট্রিক টন সিদ্ধ, আখাউড়া থেকে ৩০ মেট্রিক টন সিদ্ধ, আশুগঞ্জ থেকে ৫১৭৭ মেট্রিক টন সিদ্ধ ও ৩২২৭ মেট্রিক টন আতপ এবং বিজয়নগর উপজেলা থেকে ২৬০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সিদ্ধ চাল প্রতি কেজি ২৬ টাকা এবং আতপ চাল ২৫ টাকা দরে কেনা হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহজাহান ভুঁইয়া জানান, বয়লার মিল মালিকদের সঙ্গে তারা এখন চুক্তি করছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তির কাজ চলবে। সিদ্ধ চালের জন্যে ৩০৬ এবং আতপ চালের জন্যে ৭৩ জন মিল মালিকের সঙ্গে তারা চুক্তি সম্পাদন করবেন।