ফুলবাড়িতে আদিবাসী কিশোরী মেলা

ট্রম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা আরডিআরএস-এর আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে গতকাল রবিবার দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভা চত্বরে আদিবাসী শিখন সহভাগিতা কিশোরী মেলা অনুষ্ঠিত হয়। রেজানুল হক রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক। বক্তব্য রাখেন প্যানেল মেয়র আনিছুর রহমান, আরডিআরএস সংস্থার সিনিয়র ব্যবস্থাপক হাফিজুর রহমান, উপজেলা ব্যবস্থাপক মেজবা উর রশিদ, সহ-ব্যবস্থাপক সাইফুল ইসলাম মানিক প্রমুখ। শুরুতে ছিল শোভাযাত্রা।