ঢাকা-নেত্রকোনা ট্রেন চালু হবে

রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, হাওর জেলা নেত্রকোনা ও সুনামগঞ্জের জনগণের যাতায়াতের জন্য আগামী বছরের মাঝামাঝি ঢাকা-মোহনগঞ্জ ভায়া নেত্রকোনা আন্তঃনগর ট্রেন চালু করা হবে। নেত্রকোনা বিজয় মেলা আয়োজিত এবং মোক্তারপাড়ার মুক্তমঞ্চে গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ‘মুক্তিযুদ্ধ ও বর্তমান ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, তিনি গত সেপ্টেম্বরে দায়িত্ব নেবার পর থেকে রেলের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করছেন। প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে জেলার ১৩টি রেল স্টেশন এবং রেল লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে, এমন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। বিজয় মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) কামরুল ইসলাম ভুইয়া, নারী নেত্রী রোকেয়া কবির, খন্দকার আনিসুর রহমান খান, মুজিবুল আলম হীরা ও গাজী মোজাম্মেল হোসেন টুকু।