নাগেশ্বরীতে এমপিওভুক্ত হয়নি ১৭ শিক্ষা প্রতিষ্ঠান

নাগেশ্বরীতে দীর্ঘদিনেও এমপিওভুক্ত হয়নি ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রায় ২ শতাধিক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছে। ছিলাখানা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আজমাতা উচ্চ বিদ্যালয়, বানুরখামার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পশ্চিম বালাটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নায়েকের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মধুরহাইল্যা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চন্ডিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, খামার হাসনাবাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চর-লুছনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আস্করনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কুটি বাগডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কামারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বল্লভপুর মাদ্রাসা, নাগেশ্বরী মডেল কলেজ, কালীগঞ্জ মহাবিদ্যালয় ও ছিলাখানা মহাবিদ্যালয় এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন থেকে এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষক-কর্মচারী স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন যাবত্ খুঁড়িয়ে চলতে চলতে এখন বন্ধ প্রায়। কালীগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হযরত আলী খন্দকার বলেন, দীর্ঘদিন বেতন না পেয়ে শিক্ষক-কর্মচারীরা মহাবিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে প্রায়। বেতন দিতে না পারায় আমি তাদেরকে চাপ প্রয়োগ করতে পারি না।