প্রথম বিভাগ দাবা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১২
প্রথম বিভাগ দাবা লিগ শনিবার শুরু হয়। গতকাল দ্বিতীয় রাউন্ডে সোনালী ব্যাংক স্পোর্টস অ্যান্ড রিক্রেয়েশন ক্লাব এবং লিওনাইন চেস ক্লাব জয় পেয়েছে। জুলফিকার রি-রোলিং মিলস প্রথম বিভাগ দাবা লিগে সোনালী ব্যাংক স্পোর্টস অ্যান্ড রিক্রেয়েশন ক্লাব এবং লিওনাইন চেস ক্লাব জিতেছে। গতকাল দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সোনালী ব্যাংক ৩.৫-০.৫ পয়েন্টে অগ্রণী ব্যাংক লিমিটেডকে এবং লিওনাইন ৩-১ পয়েন্টে বসির মোমেরিয়াল চেস ক্লাবকে হারায়। ২-২ পয়েন্টে প্রতিভা দাবা গোষ্ঠীর সঙ্গে ড্র করেছে গোপালগঞ্জ চেস ক্লাব । আজ সোমবার বিকাল ৩ টায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
শনিবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডে সোনালী ব্যাংক স্পোর্টস অ্যান্ড রিক্রেয়েশন ক্লাব দুরন্ত রাজশাহীকে, গোপালগঞ্জ চেস ক্লাব মহাখালী প্রদ্বীপ সংঘকে, অগ্রণী ব্যাংক টয়োটা মোটরসকে এবং লিওনাইন চেস ক্লাব প্রতিভা দাবা গোষ্ঠীকে হারিয়েছে। লিগে ৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।