সাভারে গার্মেন্টে আগুন আতংকে হুড়াহুড়িতে আহত ১০

সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত একটি তৈরি পোশাক কারখানায় গতকাল রবিবার ফের আগুন আতংক দেখা দেয়। এ সময় কারখানা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০ শ্রমিক আহত হয়। সাভার বাজার বাসস্ট্যান্ডে রানা প্লাজার ছয়তলায় অবস্থিত ইথার টেক্স নামক তৈরি পোশাক কারখানায় সকাল সাড়ে নয়টার দিকে একটি টিউবলাইট ফেটে বিকট শব্দ হয়। এ সময় আগুনের স্ফূলিঙ্গও দেখা যায়। এতে গোটা কারখানায় আগুন আতংক ছড়িয়ে পড়ে। ছয় তলা থেকে তাড়াহুড়ো করে নেমে শ্রমিকরা বাইরে বের হয়ে আসে। শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সদস্যরা জানান, আগুন লাগার গুজবে শ্রমিকরা বাইরে বের হয়ে আসে। পরে শ্রমিকরা কারখানায় ফিরে গিয়ে কাজে যোগ দেয়।