খুলনায় ২৩টি বোমা উদ্ধার

র্যাব-৬’র একটি দল গতকাল রবিবার সকালে খুলনা-ফুলতলা বাইপাস সড়কে মোস্তফার মোড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি বোমা উদ্ধার করে। খুলনা র্যাবের সহকারি পুলিশ সুপার রেজাউল করিম জানান, খবর পেয়ে ডুমুরিয়া উপজেলার মোস্তফার মোড়ে সরোয়ার মিয়ার চিংড়ি ঘেরের পাশে ছড়ানো ছিটানো অবস্থায় থাকা ২৩টি বোমা উদ্ধার করা হয়েছে। লাল টেপ দিয়ে মোড়ানো এ বোমাগুলো ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।