টাকা আত্মসাতের অভিযোগে নড়াইলে এমএলএম কর্মকর্তা আটক
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১৯
২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং ইউনিপেটুইউ এর নড়াইল জেলা প্রতিনিধি খান আলমগীর হোসেনকে (৪৮) আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুর ১টায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। লোহাগড়া পৌর এলাকার রামপুর গ্রামের আলমগীর হোসেন প্রায় দেড় বছর পলাতক ছিলন।
নড়াইলের বিভিন্ন এলাকার গ্রাহকের নিকট থেকে প্রায় ২ কোটি টাকা নিয়ে আলমগীর হোসেন আত্মগোপন করেন বলে অভিযোগ করা হয়। এ ব্যাপারে প্রতারণার শিকার গ্রাহকরা বিনিয়োগকৃত আসল টাকা ফেরতের দাবি করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আটকের সত্যতা স্বীকার করেন।