ঢাবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ২৭ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তারা তিনটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঐতিহ্য অনুযায়ী দলীয় পরিচয় নয় বরং সব দলের সমর্থকদের নিয়ে ব্যক্তিগত ইমেজকে পুঁজি করেই প্যানেলগুলো গঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে উত্সবের আমেজ ছড়িয়ে পড়েছে। নির্বাচনে তিনটি প্যানেল হলো আশরাফ-আকবর পরিষদ, মফিজ-রমিজ পরিষদ এবং কবির রাজ্জাক পরিষদ। আশরাফ-আকবর পরিষদ থেকে বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আশরাফ উদ্দিন সভাপতি পদে, উপ রেজিস্ট্রার সাহেনা আক্তার ও ইমাম হোসেন শেখ সহসভাপতি, উপ-গ্রন্থাগারিক সৈয়দ আলী আকবর সাধারণ সম্পাদক, আবুল হাসানাত মোল্লা কোষাধ্যক্ষ, প্রবীর কুমার সরকার সাংগঠনিক সম্পাদক, মো.মুসলিম মিঞা প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মফিজ-রমিজ পরিষদ থেকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম সভাপতি, উপ-রেজিস্ট্রার আবু তাহের ভূঞা ও আমিরুল ইসলাম সহ-সভাপতি, মো. রমিজউদ্দিন সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ, আবুল কাসেম আহমেদ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ রফিকুল ইসলাম (পান্না) প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কবির-রাজ্জাক পরিষদ থেকে উপ-হিসাব পরিচালক কবির আহম্মদ চৌধুরী সভাপতি, এ কে আফজালুল হক ও এস এম শাহনেওয়াজ সহ-সভাপতি, সিনিয়র মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক তালুকদার সাধারণ সম্পাদক, জাফর উল্লাহ কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. হাসিবুর রহমান লড়ছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো, কামাল উদ্দীন।