চাকরি হারালেন কেভিন ওয়ালেস

পদ্মাসেতু মামলার অন্যতম আসামী, কানাডার বৃহত্তম নির্মাণ ও প্রকৌশল সংস্থা এসএনসি-লাভালিনের নির্বাহী কেভিন ওয়ালেস সম্প্রতি এই প্রতিষ্ঠান থেকে চাকরি হারালেন। কেভিন ওয়ালেস লাভালিনের সাবসিডিয়ারী কোম্পানি ক্যান্ডো এনার্জিস ইনকং-র প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তাকে চাকরিচ্যুত করার পর তার স্থলে নতুন নির্বাহী নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের দুদক কেভিনের বিরুদ্ধে মামলা করা হলেও কানাডার তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে বিশ্বব্যাংকের অভিযোগের পর কোম্পানি তার প্রতি করা নজরদারি করে আসছিলো। এদিকে মামলার অন্যতম আসামী মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে ঘুষ দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে এখন কানাডা এবং বাংলাদেশে দু’টি মামলা খুলছে। অভিযুক্ত ভারতীয়-কানাডিয়ান রমেশ শাহ এবং বাংলাদেশি-কানাডিয়ান মোহাম্মদ ইসমাইলকে গত এপ্রিল ২০১২ সালে আরসিএমপি গ্রেফতার করে। বর্তমানে তারা জামিনে রছেন। আগামী এপ্রিলে তাদের বিচার শুরু হবে। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, দু’দেশে দু’টি মামলার ফলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল মানসিক ভাবে বিপর্যস্থ। তিনি জন সন্মুখে আসা বন্ধ করে দিয়েছেন। তার নিজের ফার্মেই যাচ্ছেন না বেশ কিছু দিন।