সারিয়াকান্দিতে হরতাল আজ
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
যুবলীগ নেতা আব্দুস সালামের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বগুড়ার সারিয়াকান্দিতে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে এলাকাবাসী। হরতালের সমর্থনে গতকাল রবিবার বিকালে পারতিতপরল গ্রামের হাজার হাজার লোক লাঠি-সোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে। সালাম পারতিতপরল গ্রামের মৃত আব্দুস সাত্তার ফটুর ছেলে।
এদিকে এলাকায় আজ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। একই দিন হরতালের ডাক দেয়ায় পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।