দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ১৮:১৮
আজ ১১ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১১ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৭ ও ৮। শুভবার:শনি ও সোমবার। শুভরত্ন:নীলা ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: দূরদর্শী ও কর্তব্যপরায়ণ। সবসময় কাজ নিয়ে থাকতে চান। দৈহিক ও মানসিকভাবে আপনি অস্থির ও ভ্রাম্যমাণ। আপনার অন্তর্দৃষ্টি নতুন ধ্যান-ধারণা গ্রহণে সবসময় উদ্বুদ্ধ করে। রুটিন অনুসারে একঘেয়ে জীবন আপনার পছন্দ নয়। তাই একাধিক পেশাগত পরিবর্তন আসতে পারে। তবে অস্থিরতা সত্ত্বেও পরিকল্পিত কাজে ধৈর্যের সাথে লেগে থাকার গুণ আছে আপনার। কোন বাধা ও চ্যালেঞ্জই আপনাকে লক্ষ্য থেকে টলাতে পারে না। আপনার আত্মবিশ্বাস ও দৃঢ়তাই আপনাকে সাফল্যের সোপানে নিয়ে যাবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: মোহাম্মদ আলী জিন্নাহ, রাজনীতিক অটল বিহারী বাজপেয়ী। আইজাক নিউটন, রেবেকা ওয়েস্ট, আবুরুশদ, ড. মাহমুদ-উল-আমীন, নেওয়াজ শরীফ, সত্যসাহা, হুমায়ূন কবীর, জগলুল হায়দার আফ্রিক, ইসমত জেরীন খান।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আমদানি, রফতানি ব্যবসায় সুফল পাবেন। বাড়িতে কোনো বিশিষ্ট অতিথির আগমন ঘটতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসা উন্নয়নে কারো সহযোগিতা পাবেন। বেকারদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কাজ-কর্ম সম্পূর্ণ করা কঠিন হবে। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভাল যাবে না। মন উদ্বিগ্ন থাকবে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভাল যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভাল যাবে। প্রত্যাশা পূরণ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভাল যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। দৈনন্দিন কাজে সাফল্য আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাবার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। মন ভালো থাকবে। ব্যবসা বাণিজ্যের অগ্রগতি আশা করা যায়। পাওনা টাকা আদায় হতে পারে। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কল কারখানার শ্রমিকদের সতর্কতার সাথে কাজ করতে হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কোন ধরনের ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। রাজনীতিবিদরা সতর্ক থাকবেন। রাজনৈতিক শত্রুতা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কোন শুভ অনুষ্ঠান হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির ফলে মন দুশ্চিন্তগ্রস্ত থাকতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বকেয়া টাকা আদায় করা কঠিন হবে। কোন বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যবসায়িক ক্ষেত্রে পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সরকারি চাকরিতে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করবেন। প্রয়োজনে বিশ্রাম নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সমস্যা সমাধান সহজ হবে। কাপড় ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কাজকর্মে উত্সাহ পাবেন। হতাশা কমে যাবে। কোন বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মানসিক শান্তি ফিরে আসবে। মাতৃস্বাস্থ্য ভাল যাবে। প্রবাসী আপন জনের সংবাদ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ সমাজসেবামূলক কাজে অংশ নিতে পারেন। কাজকর্মে আনন্দ পাবেন। নতুন কোন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। কর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। আজ কোন ঝুঁকি নেবেন না। প্রবাসীদের জন্য দিনটি শুভ।