২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান

অধ্যায়-১০ (উদ্ভিদ শারীরতত্ত্ব) ৮। অপুংজনি উদ্ভিদ কোনটি? ক) কলা খ) বেল গ) লিচু ঘ) আম ৯। গ্লুকোজের সংকেত কোনটি? ক) C6H12O6 খ) C2H12O2 গ) C5H12O9 ঘ) CH2O12 ১০। শীর্ষ প্রকটতার জন্য দায়ী— i) সাইটোকাইনিন, ii) অক্সিন, iii) জিবেরেলিন কোনটি সঠিক? ক) i খ)ii গ) iii ঘ) i, ii ১১। কোনটি মাইক্রোমৌল? ক) পটাশিয়াম খ) মলিবডিনাম গ) Zinc ঘ) ম্যাঙ্গানিজ ১২। কোনটি মূলের বৃদ্ধিতে সহায়তা করে? ক) নাইট্রোজেন খ) ফসফরাস গ) সালফার ঘ) পটাশিয়াম ১৩। উদ্ভিদ পানি শোষণ করে কোনটি দ্বারা? ক) কাণ্ড খ) পাতা গ) মূল ঘ) ফুল ১৪। সালোক সংশ্লেষণের উপজাত পদার্থ কোনটি? ক) অক্সিজেন খ) কার্বন-ডাই-অক্সাইড গ) নাইট্রোজেন ঘ) হাইড্রোজেন ১৫। কোনটি মূলের সাহায্যে প্রজনন করে? ক) আলু খ) পেঁয়াজ গ) কলা ঘ) ফার্ণ ১৬। পাতার বহিঃত্বকে কোনটি দেখা যায়? ক) কিউটিকল খ) লেন্টিসেল গ) মেসোফিল ঘ) ভেসেল ১৭। ফুলের কোন অংশ নিষেকের পর ফলে পরিণত হয়? ক) গর্ভাশয় খ) ডিম্বক গ) পুংরেণু ঘ) স্ত্রীরেণু ১৮। কোন প্রক্রিয়ায় মাটির রস থেকে খনিজ লবণ মূলরোমে প্রবেশ করে? ক) ব্যাপন খ) অভিস্রবণ গ) শ্বসন ঘ) প্রস্বেদন ১৯। পাতায় পানি ও খনিজ লবণ বহন করে কোনটি? ক) সরল টিস্যু খ) জাইলেম টিস্যু গ) ভাজক টিস্যু ঘ) স্থায়ী টিস্যু ২০। শর্করা উত্পাদনের প্রাকৃতিক কারখানা কোনটি? ক) পাতা খ) ফুল গ) ফল ঘ) কাণ্ড ২১। কোন পদ্ধতিতে বেশি শক্তি উত্পন্ন হয়? ক) সবাত শ্বসন খ) অবাত শ্বসন গ) এনজাইম ঘ) সারোক সংশ্লেষণ ২২। কোনটি ধ্বনাত্মক আলোকদিকমুখী? ক) মূল খ) কাণ্ড গ) ফুল ঘ) ফল ২৩। পর্ণকাণ্ড কোন উদ্ভিদে হয়? ক) ফার্ণ খ) আদা গ) কচু ঘ) ফণীমনসা ২৪। বায়ু পরাগী ফুল কোনটি? ক) ধান খ) সরিষা গ) শিমুল ঘ) বাবলা ২৫। কোনটি প্রজনন স্টোলনের মাধ্যমে হয়? ক) কচু খ) আদা গ) গোলআলু ঘ) ফণীমনসা ২৬। উদ্ভিদের ফুল ধারণের জন্য দায়ী? ক) ভার্ণালীন খ) তাপমাত্রা গ) মাটি ঘ) ফ্লোরিজেন উত্তর :৮.ক ৯.ক ১০.খ ১১.ঘ ১২.ঘ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.ক ২১.ক ২২.খ. ২৩.ঘ ২৪.ক ২৫.ক ২৬.ঘ।