২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র

মডেল প্রশ্ন ১। যে-কোন একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ কর: ৫ (ক) We are the inhabitants of an independent country. Freedom is the birth-righ of man. But no nation can achieve it without effort. Again, the people of a country must be determind to defend it. It is the sacred duty of every citizen to defend the freedom of his motherland. (খ) Health is wealth. A good health is a guarantee for happiness. A healthy poor man is happier than a sick moneyed man. A healthy man is an asset to his family. A sick man, on the other hand, is a liability to all. ২। (ক) মনে কর, তুমি ঢাকা শহরের অধিবাসী, তোমার নাম সুমন, সমপ্রতি অনুষ্ঠিত একটি বইমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একখানি পত্র লেখ। ৫ অথবা, (খ) মনে কর, তোমার নাম আলম, তুমি প্রভাতী বিদ্যা নিকেতনের শিক্ষার্থী। বিনাবেতনে অধ্যয়নের অনুমতি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। অথবা, (গ) মনে কর, তুমি মাগুরা জেলার অধিবাসী। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তোমার এলাকায় গরিব মানুষের যে কষ্ট হচ্ছে তা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ। ৩। (ক) সারাংশ লেখ: ১০ কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তাদের সব বই ধ্বংস কর এবং সকল পণ্ডিতকে হত্যা কর, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা, এই আত্মাকে যারা অবহেলা করে, তারা বাঁচে না। দেশকে বা জাতিকে উন্নত করতে ইচ্ছা করলে, সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে, তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ। জাতির ভিতর সাহিত্যের ধারা সৃষ্টি কর, আর কিছুর আবশ্যকতা নেই। অথবা, (খ) সারমর্ম লেখ: আমার একার সুখ, সুখ নহে ভাই, সকলের সুখ সখা, সুখ শুধু তাই। আমার একার আলো, সে যে অন্ধকার, যদি না সবারে অংশ দিতে পারি তার। সকলের সাথে বন্ধু, সকলের সাথে, যাইব কাহারে বল, ফেলিয়া পশ্চাতে। এক সাথে বাঁচি আর এক সাথে মরি, এসো বন্ধু এ জীবন সুমধুর করি। ৪। যে-কোন একটি ভাব-সমপ্রসারণ কর: ১০ (ক) স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। (খ) সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। ৫। যে-কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ২০ (ক) বিজ্ঞান ও আধুনিক জীবন; (খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাত্পর্য; (গ) ছাত্রজীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা; (ঘ) বাংলাদেশের কুটির শিল্প; (ঙ) সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার।