জোকস

 একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার গাড়িতে করে যাচ্ছিলেন। হঠাত্ গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল এবং আর কিছুতেই চালু হচ্ছিল না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার :আমার ধারণা, গাড়ির কোনো পার্টস ভেঙে গেছে। আমাদের উচিত সেটা বদলে নেওয়া। কেমিক্যাল ইঞ্জিনিয়ার :আমার ধারণা, গাড়ির গ্যাস ফুরিয়ে গেছে। আমাদের গ্যাস নেওয়া উচিত। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার :আমার ধারণা, গাড়ির কোনো পার্টস জ্বলে গেছে। আমাদের উচিত সেটা মেরামত করা। কম্পিউটার ইঞ্জিনিয়ার :হুম...আমার মনে হয়, আমাদের সবার উচিত গাড়ি থেকে বের হওয়া, তারপর আবার নতুন করে গাড়িতে উঠে বসা।  গৃহশিক্ষক :তোমাকে এবার পরীক্ষায় ৯৬ ভাগ নম্বর পেতেই হবে। ছাত্র :না স্যার, আমি ১০০-ই পাব। গৃহশিক্ষক :অবাস্তব কথা বলছ কেন? ছাত্র :কিন্তু শুরুটা তো আপনিই করলেন, স্যার!  দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে- প্রথম বন্ধু :জানিস, আমার আর মিলার বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় বন্ধু :তাই নাকি রে! আগে তো বলিসনি। এত দিন প্রেম করলি। তা কবে তোদের বিয়ে হলো? প্রথম বন্ধু :আমার বিয়েটা হয়েছে এ মাসের ১৬ তারিখ। আর মিলারটা ২৫ তারিখ।