চারুকলায় আজ ‘সঞ্জীব উত্সব’
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ১৯:৪৬
কবি ও সাংবাদিক প্রয়াত সঞ্জীব চৌধুরীর ৪৯তম জন্মদিন আজ। এ উপলক্ষে তৃতীয়বারের মতো দলছুট ব্যান্ড আয়োজন করেছে সঞ্জীব উত্সব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উত্সব আয়োজন করেছে দলটি।
আয়োজন প্রসঙ্গে দলছুট-প্রধান বাপ্পা মজুমদার বলেন, ‘২০১০ সালের ২৫ ডিসেম্বর দলছুটের নতুন অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’-এর মোড়ক উন্মোচনের মাধ্যমে শুরু হয় এ উত্সব। এবার তৃতীয়বারের মতো পালন করব এ উত্সব। ‘সঞ্জীব উত্সব’ আমরা সামনের দিনগুলোতেও চালিয়ে যাব। তিনি আমাদের জন্য ও দেশের জন্য অনেক কিছুই করেছেন, সে তুলনায় আমরা কিছুই করতে পারিনি।’
চারুকলার বকুলতলায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের অধ্যাপক গীতি আরা। এ ছাড়া চারুকলা অনুষদের ডিনসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।