বড়দিনের নাটক ‘ওহ্ পিটার’

বড়দিন উপলক্ষে আজ দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক ‘ওহ্ পিটার’। শাহরুখ শহীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা, স্বাগতা, মাজনুন মিজান, আবদুল্লাহ রানা, কায়েস চৌধুরী প্রমুখ। পিটার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। একসময় সে অফিসের বসের দুষ্কর্মের খবর জেনে যায়। এভাবেই এগিয়ে যায় নাটকটি।