মায়াজাল

জিটিভিতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মায়াজাল’। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আল মনসুর, এস এম মহসিন, রহমত আলী, সাবেরী আলম, চিত্রলেখা গুহ, আজিজুল হাকিম, তৌকির আহমেদ, শহীদুজ্জাম সেলিম, তানিয়া আহমেদ, নওশাবা, আলভী, নিশো, আবিদ রোহান, দীপা খন্দকার, নাদিয়া, অহনা প্রমুখ। শামস উদ দোহার রচনা ও মিজানুর রহমান লাবুর পরিচালনায় ধারাবাহিকটি সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩৫মিনিটে জিটিভিতে প্রচার হবে। এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে তিনটি পরিবারের নানাবিধ ঘটনা, দূর্ঘটনা নিয়ে। এই ঘটনা দূর্ঘটনার সামাজিক মাপ কাঠিতে বিভিন্ন পর্যায়ে অবস্থিত পরিবার সমূহের অর্ন্তদন্দ ও পরিবারের সদস্যদের মধ্যে মানসিক এবং আত্মিক দুরত্ব স্থান পায়। যার ফলে ধারাবাহিকের কাহিনীতে তৈরি হয় জটিলতা। কখনো এর সমাধান পাওয়া যায় আবার যায় না। এভাবেই এগিয়ে যায় ধারাবাহিকের কাহিনীটি।