পার্বতীপুর-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু করুন

পার্বতীপুর রেলওয়ে জংশন দেশের একমাত্র চতুর্মুখী ও ৪ লাইনের সর্ববৃহত্ রেল জংশন। এখান থেকে রেলপথে দেশের সবস্থানে খুব সহজেই যাতায়াত করা যায়। এই জংশন স্টেশন দিয়ে প্রতিদিন ২৪ ঘন্টায় ৫২টি ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে থাকে। সব ট্রেনের সঙ্গে কানেকটিংও মোটামুটি ভালো বলা যায়। দিন ও রাতে যাত্রীর সমাগমে স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম মুখরিত হয়ে ওঠে। এই জংশনকে কেন্দ্র করে শহরের উপকণ্ঠে গড়ে ওঠা নিত্য-নতুন শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের এক বিরল কেন্দ্রস্থল, তার মধ্যে অন্যতম রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, ডিজেল সপ, পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানির রেল হেড ডিপো, শহীদ মাহবুব সেনানিবাস, World wide ল্যাম্ব হাসপাতাল, তাপবিদ্যুত্ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া কঠিন শিলা খনি, উত্তর-পশ্চিম মত্স্য সম্প্রসারণ প্রকল্প, ৩টি হাসপাতাল, সৈয়দপুর বিমানবন্দর ও সেনানিবাস, ২টি ক্যান্টপাবলিক স্কুল ও কলেজসহ সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের যোগাযোগের একমাত্র ভরসা নিরাপদ রুট এই রেলপথ। পার্বতীপুর জংশন দিয়ে প্রতিদিন ঢাকামুখী একতা, দ্রুতযান, নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করলেও চাহিদার তুলনায় যাত্রীদের টিকেট সংকট দেখা দেয়। পার্বতীপুর রেলস্টেশনে টিকেট কাটতে গেলে টিকেট পাওয়া যায় া। তাই বাধ্য হয়ে বাসযোগে যাতায়াত করতে হয়। এ অবস্থায়, পার্বতীপুর-ঢাকাগামী ‘ঈদ স্পেশাল’ আন্তঃনগর ট্রেনটির সময় ঠিক রেখে পার্বতীপুর, ঢাকা পদে নিয়মিত ‘পার্বতী এক্সপ্রেস’ নামে একটি আন্তঃনগর ট্রেন চালু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মো. আমিন উদ্দিন, চান্দোয়াপাড়া, পার্বতীপুর, দিনাজপুর।