দৃক গ্যালারিতে বর্ণিল বিয়ে মেলা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৬
ছিল বর-কনে, আলোক সজ্জা, লোক সমাগম বাজছে শানাইয়ের সুর সব মিলিয়ে বিয়ের পরিবেশতো বটে। তবে পার্থক্যটা হল এটা কোন সত্যি কারের বিয়ে অনুষ্ঠান নয়’ বিয়ে মেলা। গতকাল দৃক গ্যালারিতে আয়োজন করা দেশের প্রথম আন্তর্জাতিকমানের ওয়েডিং ফেয়ারের সমাপনী দিন। সান মাল্টিমিডিয়া ২২ ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপী এই মেলার আয়োজন করে।
এ মেলায় বিয়ের অত্যাধুনিক সাজসজ্জা যেমন বিয়ে ও গায়ে হলুদের মঞ্চ, জন্মদিনের কেক ডিজাইন, বর্ণাঢ্য গেইট সজ্জা, হাই ডেফিনেশন ও ব্লু-রে সিনেমাটোগ্রাফি, প্রফেশনাল স্টিল ফটোগ্রাফি, অত্যাধুনিক অ্যালবাম, এলইডি ডিসপ্লে, ডিজিটাল আলোক প্রক্ষেপণ, ওয়েডিং সিকিউরিটি ম্যানেজমেন্ট, বড় পর্দায় লাইভ ডিসপ্লেসহ বিভিন্ন সেবার প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই সঙ্গে ঐতিহ্যবাহী বাংলার আবহমান বিয়ের সাজে সজ্জিত ছিলেন দেশের নামকরা সব মডেল ও শিল্পীরা। সবমিলিয়ে মেলাকে ঘিরে ছিল দর্শনার্থীদের বিপুল আগ্রহ।
১২ বছর যাবত্ ঢাকা ও ঢাকার বাইরে বিয়ে অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছে সান মাল্টিমিডিয়া। এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মনির হোসেন মনে করেন, বর্তমান সময়ে একটি বিয়ের যাবতীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করা এককভাবে কোন পরিবারের জন্য দুরূহ কাজ। তাই সান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এ সম্পর্কিত যাবতীয় সেবা প্রদান করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় এ ধরনের মেলার আয়োজন, যাতে করে সাধারণ মানুষ সহজেই এদেশের ঐতিহ্যের সাথে মিল রেখে আন্তর্জাতিকমানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধ্যের ভেতরে ঝামেলামুক্তভাবে বিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারেন।