জয়নুল-জসীম-আলমূতী জন্মজয়ন্তী

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার শিশু-কিশোর প্রতিযোগিতা আয়োজন

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা শিল্পাচার্য জয়নুল আবেদিন, কবি জসীমউদ্দীন এবং বিজ্ঞান লেখক ড. আবদুল্লাহ-আল-মূতী শরফুদ্দিনের জন্মজয়ন্তী উপলক্ষে ২৮ ও ২৯ ডিসেম্বর চিত্রাংকন, আবৃত্তি এবং বিজ্ঞান বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। ২৮ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা। ২ থেকে ১৫ বছর বয়সের শিশু-কিশোর এতে অংশ নিতে পারবে। যেকোন বিষয়ে ছবি আঁকা যাবে। ২৯ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা। ৩ থেকে ১৫ বছর বয়সের শিশু-কিশোর এতে অংশ নিতে পারবে। জসীমউদ্দীনের যেকোন কবিতা আবৃত্তি করা যাবে এবং ২৯ ডিসেম্বর বিকাল তিনটায় নির্ধারিত বিষয়ে বিজ্ঞান রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ থেকে ১৫ বছর বয়সের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নিতে পারবে। সকল প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা ৩৭/এ সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ভবন এবং প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ৪ জানুয়ারি সকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এএইচ মাহমুদ আলী।-প্রেস বিজ্ঞপ্তি