ইরশাদ হোসেন গুলশান ক্লাবের সভাপতি নির্বাচিত

গুলশান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ইরশাদ হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত ১০ জন সদস্য হলেন ক্যাপ্টেন সাইফুর রহমান, রিটা হুসাইন, সাজেদুর সিরাজ, মোঃ আব্দুর রউফ, শিরীন শীলা, মোহাঃ শওকত আলী, সৈয়দ আল ফারুক, এসএএমএম মাহবুবুদ্দীন, ডাঃ ওয়াহিদুজ্জামান এবং লে. কর্নেল (অবঃ) এম আনিসুজ্জামান। -প্রেস বিজ্ঞপ্তি