জামায়াত নেতা শফিকুর ফের তিনদিনের রিমান্ডে

গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আইনমন্ত্রীর গাড়ি বহরে হামলার মামলায় ২ দিনের রিমান্ড শেষে গতকাল সোমবার তাকে আদালতে হাজির করে এ মামলায় আরো ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান নূর এ রিমান্ড মঞ্জুর করেন।