ড. মহানামব্রত ব্রহ্মচারীজীর ১০৯ তম জন্মজয়ন্তী আজ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:৪০
ড. মহানামব্রত ব্রহ্মচারীজীর ১০৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর হাটখোলা রোডে জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠে মঙ্গলারতি, সমবেত গুরুপ্রণাম, গুরুপূজা, আলোচনা সভা, ভোগরাগ ও প্রসাদ বিতরণ করা হবে। আগামীকাল বুধবার বেলা সাড়ে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ড. মহানামব্রত স্মারক বক্তৃতা, গুণীজন সম্মাননা ও কৃতী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি