লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে মহিলা নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় ফের বন্যহাতির আক্রমণে নছুমা খাতুন (৬০) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকার বানুয়ার পাড়ায় মৃত টুনু মিঞার স্ত্রী। জানা যায়, গত রবিবার মহিলা বাড়ির অদূরে তার আলু ক্ষেতে গেলে বন্যহাতির আক্রমণের শিকার হন। সমপ্রতি লোহাগাড়া উপজেলা বন্যহাতির আক্রমণে চরম্বায় একজন এবং পদুয়ায় দু’জনসহ তিনজন প্রাণ হারিয়েছে। বন্যহাতির উপদ্রব সম্পর্কে সংশ্লিষ্ট বনবিভাগের এসিএফ শোয়াইব খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তাঁর বিভাগ এ ব্যাপারে জনগণকে সতর্ক করেছেন।