তালায় অন্ত্যজ সাংস্কৃতিক মেলা

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় মাঠে গত রবিবার সকালে অন্ত্যজ সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়। ভূমিজ ফাউন্ডেশন আয়োজিত এবং একশন এইড-এর সহযোগিতায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের সভাপতি এবং উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী আল মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত সাহা, একশন এইড ম্যানেজার মো. রবিউল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন।