নারায়ণগঞ্জ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৫
শনিবার শহরের গুলশান সিনেমা হলের অফিস প্রাঙ্গণে ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠনে আলোচনা সভা হয়। শফিউদ্দিন আহম্মেদ বিটুর সভাপতিত্বে ২০১৩-২০১৫ সালের ১৭ সদস্য নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি তাপস সাহা দৈনিক ইত্তেফাক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইনকিলাব।