রাঙ্গুনিয়া আওয়ামী লীগের সম্মেলন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৬
২২ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপজেলা সদর ইছাখালীস্থ নূরজাহান কমিউনিটি সেন্টার মাঠে সম্পন্ন হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সম্মেলন উদ্বোধন করেছেন। বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।