সুন্দরগঞ্জে কোল্ড ইন্জুরিতে বীজতলা

উপজেলার সর্বত্র বীজতলাগুলো কোল্ড ইন্জুরিতে আক্রান্ত। কাঙ্ক্ষিত বোরো চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গত কয়েকদিনের ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় কোল্ড ইন্জুরিতে আক্রান্ত হয়ে অধিকাংশ বীজতলা নষ্ট হতে বসেছে। এতে চলতি বছরের মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্র ব্যাহত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ২৪ হাজার ৯শ’ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। বীজতলা তৈরি করা হয়েছে ১ হাজার ৬শ’ হেক্টর জমি। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার কারণে বোরো বীজতলার চারাগুলো বিবর্ণ হয়ে পড়েছে। এভাবে ২/৪ দিন চলতে থাকলে তা নষ্ট হয়ে যাবে।