কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৬
জানাজার নামাজ শেষে দোয়া করা নিয়ে বিরোধ ও বিতর্কে জড়িয়ে উত্তেজিত জনতা হামলা চালিয়ে এক ইউপি চেয়ারম্যানকে আহত করেছে। হামলার নেতৃত্বদানকারী ছাত্র শিবির নামধারী এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। রবিবার উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভুঁইয়া বলেন, হামলাকারীরা আটক ছাত্র শিবির নেতার নেতৃত্বে হামলা চালিয়েছে। এ ব্যাপারে ছাত্র শিবিরের কাউকে পাওয়া যায়নি। কমলগঞ্জ থানার ওসি নিহারঞ্জন নাথ বলেন, তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।