চলনবিলের ৫ শতাধিক চাতাল বন্ধ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৭
গত এক সপ্তাহের অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় পাবনার চাটমোহর, ভাঙ্গুড়াসহ চলনবিলের ৫ শতাধিক ধানের চাতালকল বন্ধ রয়েছে। ফলে চাতালে কর্মরত মজুররা বেকার হয়ে পড়েছে। এদের মধ্যে মহিলা শ্রমিকের সংখ্যাও রয়েছে। ‘কাজ নেই মজুরি নেই’ চুক্তিতে এ সকল শ্রমিক ধানের চাতালে কাজ করে থাকে । চাতালকলের মালিকরাও ধান নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির আশংকায় দিন গুণছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ রকম আবহাওয়া আরও কিছুদিন চলতে থাকলে বাজারে চালের সরবরাহ কমে যাবে। তিনদিন চলনবিলাঞ্চলে সূর্যের দেখা মেলেনি। চাটমোহর উপজেলার মির্জাপুর ও ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষায় সিদ্ধ ধান পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।