বাকৃবি’র ৫০ বছর পূর্তি
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভিসির মতবিনিময়
ময়মনসিংহ ও বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল হক। আগামী ৩ জানুয়ারী আয়োজিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিতেন বলে উল্লেখ করে বাকৃবির কন্ফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল হক জানান, অ্যালামনাই পুনর্মিলনীতে অংশ নিতে সাড়ে আট হাজার প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছেন। তিনি আশা করেন, প্রাক্তন ও নবীন শিক্ষার্থীসহ প্রায় দশ হাজার বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গের আগমন ঘটবে এই অনুষ্ঠানে।