দুপচাঁচিয়া আওয়ামী লীগের সম্মেলন
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৮
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন দীর্ঘ সাড়ে ৮বছর পর গত রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, সহ-সভাপতি শাহ মোঃ আব্দুল খালেক, যুগ্মসম্পাদক রাগেবুল আহসান রিপু, প্রদীপ কুমার রায়, এস,এম শাহজাহান, আনিছুজ্জামান মিন্টু, শেরীন আনোয়ার জসিম, এ্যাড. শফিকুল আলম, এ্যাড. তবিবর রহমান তবি প্রমুখ নেতৃবৃন্দ। পরে গোপন ব্যালটে মিজানুর রহমান খান সেলিম সভাপতি ও ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।