বোদার ফুটকিবাড়ী স্কুলের যুগপূর্তিতে সুধী সমাবেশ

বোদা উপজেলার ফুটকিবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও বিদ্যালয়ের একযুগ পূর্তি উপলক্ষে এক ছাত্র সুধী সমাবেশ গতকাল সোমবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ফলক উম্মোচন, ভবন উদ্বোধন, বিদ্যালয় চত্বরে বৃক্ষ চারা রোপণ করেন এবং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু গিরিধর চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা শিক্ষা অফিসার আলী শাহরিয়ার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আনছার মো. রেজাউল করিম শামিম।