ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান বরখাস্ত
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১০
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোছাঃ কামরুন্নাহার স্বাক্ষরিত পত্র মুলে তাকে এই বরখাস্তের আদেশ দেয়া হয়। জানা যায়, ঈশ্ব্বরগঞ্চ উপজেলার সোহাগী ইউয়িন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আাাসাদের বিরুদ্ধে স্থানীয় সোহাগী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গত ১২ এপ্রিল’ ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। এ ঘটনায় উক্ত চেয়ারম্যান আসাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে স্থানীয় লোকজন চেয়ারম্যান আসাদকে স্থায়ী বরখাস্ত করার দাবী জানিয়েছেন।