সম্প্রতি রাজধানীর অভিজাত এলাকায় ধানমন্ডির ৬/এ প্রধান সড়কের পূর্বে র্যাংগস আনাম প্লাজায় সম্প্রতি এক অনাড়ম্বর পরিবেশে স্টেপ ফুটওয়্যারের শোরুম উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব ও সংগীত শিল্পী কোনাল। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের সিইও মি. প্রসন্ন আন্দারাওয়ারা ও জেনারেল ম্যানেজার মি. ওয়াহেদ রহমান, পিআর অ্যাজেন্সি অ্যাড সাইনের কর্ণধার মি. জহিরুল ইসলামসহ নতুন শোরুমের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।