চারঘাটে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে। গত শনিবার চারঘাটের মোক্তারপুর দফাদারপাড়া গ্রামের মফিজুর রহমান (২৭) মাছ শিকারের জন্য নদীতে যান। এরপর তার বড় ভাই রিপন মোবাইলে কল দিলে তা বন্ধ পান। সন্ধ্যার পরও বাড়ি না ফিরলে তার সন্ধান শুরু হয়। এদিকে রবিবার রাতে বিজিবি সূত্রে জানা যায়, রবিবার মফিজের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।